প্রিন্ট এর তারিখঃ Feb 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 21, 2025 ইং
কনটেন্ট ক্রেয়েটরদের জন্য ফেইসবুকের নতুন ৩ নির্দেশনা

জনপ্রিয় সামাজিক প্ল্যাটফর্ম ফেসবুকের নতুন নির্দেশনায় কনটেন্ট ক্রিয়েটরদের প্রতি তিনটি মূল বার্তা দেওয়া হয়েছে—
১. সৃজনশীলতা ধরে রাখা:
কনটেন্ট ক্রিয়েটরদের তাদের কাজ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে ফেসবুক। প্ল্যাটফর্মটির মতে, ক্রিয়েটরদের নিয়মিত ও ধারাবাহিক সৃজনশীলতা দর্শকদের অনুপ্রাণিত করে।
২. তথ্যবহুল ও প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি:
ফেসবুক চায় কনটেন্ট ক্রিয়েটররা আরও উদ্ভাবনী, তথ্যসমৃদ্ধ ও সময়োপযোগী কন্টেন্ট তৈরি করুন। এতে ব্যবহারকারীদের সঙ্গে গভীর সংযোগ তৈরি হবে এবং কনটেন্টের মানও উন্নত হবে।
৩. ইতিবাচক প্রভাব বিস্তার:
সংস্থাটি বলেছে, ক্রিয়েটরদের কনটেন্ট অনলাইন কমিউনিটিকে ইতিবাচকভাবে প্রভাবিত করছে। এই ধারা বজায় রেখে আরও বৃহত্তর সামাজিক প্রভাব তৈরির আহ্বান জানানো হয়েছে।
ক্রিয়েটরদের উদ্দেশ্যে ফেসবুক বলেছে, We see you! Keep creating, keep inspiring your work makes a difference.
© সকল কিছুর স্বত্বাধিকারঃ পাবলিক পোস্ট নিউজ